বানিয়াচং প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০১৬ ১৭:১৪

বানিয়াচংয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

“থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ, সমাজ, পরিবারে জ্বলবে আশার আলো” এ প্রতিপাদ্যকে ধারণ করে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ও এলসিবিসিএ-ইউনিসেফ এর সহযোগিতায় বানিয়াচংয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন। বুধবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়।

পরে স্থানীয় সভাকক্ষে ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে শিশু শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুলের ২১ শিশু শিক্ষার্থীর মধ্যে পুরস্কার তোলে দেন আলোচনা সভায় আসা অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত আলী খান, সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, শিক্ষক সাধনা রানী, হাফিজুর রহমান খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত