১৩ অক্টোবর, ২০১৬ ০১:৫৫
সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর ছাত্রলীগ সন্ত্রাসী বদরুলের বর্বর হামলার প্রতিবাদে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচীর পালন করবে সিলেট জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় নগরীর কোর্ট পয়েন্টে উক্ত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে।
বুধবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বৃহস্পতিবারের কর্মসূচী সফলের জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আপনার মন্তব্য