১৩ অক্টোবর, ২০১৬ ১৬:১৭
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ প্রতিরোধে শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদেরও নজরদারিতে আনতে হবে। শিক্ষকদের উপর নজরদারি বাড়াতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষাবোর্ড আয়োজিত শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের সর্বনাশ করতেই একটি মহল এই জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করছে।
সরকার জঙ্গিবাদবিরোধী সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের কার্যকর ভুমিকা পালন করতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন- খাদিজার উপর হামলার ঘটনা প্রমাণ করে শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। যুব সমাজের অবক্ষয় রোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষামন্ত্রী দুইদিনের কর্মসূচি ঘোষনা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ অক্টোবর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও ২০ অক্টোবর সমাবেশ।
অনুষ্ঠানে শিক্ষাসচিব সোহরাব হোসাইনসহ প্রশাসনের উচ্চপদস্ত কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য