মাধবপুর প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০১৬ ১৮:৩৩

মাধবপুরে ভারতীয় মদ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে  ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর রাতে মদ উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, ওইদিন ভোরে ধর্মঘর ক্যাম্পের সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যান বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত