শ্রীমঙ্গল প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০১৬ ১৮:৪০

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্যোগ ঝুঁকি কমাতে হলে,কৌশলসমুহ বলতে হবে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শ্রী রনধীর কুমার দেব,উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস হেলেনা চৌধুরী,উপজেলা সহকারি কমিশনার ভূমি শ্রী বিশ্বজিত কুমার পাল সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শহীদুল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিসার জনাব আসাদুজ্জামান।

আপনার মন্তব্য

আলোচিত