গোয়াইনঘাট প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০১৬ ২০:৫১

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সিলেটের জাফলংয়ে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশুর নাম শিউলী আক্তার (৪)। সে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর গ্রামের শামীম আহমেদর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে তামাবিল থেকে মামার বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫০২৭) মোহাম্মদপুর নামক স্থানে শিশুটিকে চাপা দেয়। এসময় স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশুটি মারা যায়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত