গোয়াইনঘাট প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০১৬ ১৭:৩৯

পাথর উত্তোলন বন্ধ : বেকার হয়ে পড়েছেন জাফলংয়ের শ্রমিকরা

গোয়াইনঘাটের জাফলং ও বিছনাকান্দিতে পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন পাথর উত্তোলনের সাথে সম্পৃক্ত অর্ধলক্ষাধিক শ্রমিক। বিকল্প কাজের সুযোগ না থাকায় তাদের অনেকেই দুর্ভোগে পড়েছেন।

গত ১ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় থেকে সিলেটের ইজারাবর্হিভূত কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে কোয়ারী দুটি হতে সবধরণের পাথর উত্তোলন বন্ধ রয়েছে।

গত ৩ মাস থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় আরোও প্রায় শতাধিক ক্রাশার মেশিন বন্ধ রয়েছে।

এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জানান, পাথর উত্তোলন বন্ধ করতে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত