সিলেটটুডে ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৬ ১৯:০২

বদরুলের শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন

কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের শাস্তির দাবিতে শুক্রবারও নগরীতে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। এ কর্মসূচী থেকে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার বিকেলে স্বপ্ন রক্তদান ও সমাজকল্যান সংস্থার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সুলেমান খানের সভাপতিত্বে ও আরফাত হোসেন রাহেলের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমােবেশ বক্তব্য রাখেন মোজাক্কির আহমদ, লোকমান আহমদ, অপু আহমদ, রাহিন আহমদ, মঞ্জুর আহমদ, সোহান, জাহেদ, আশারাফ, টিপু, সবুজ, নাহিদ, সাদিক।

এই মানববন্ধনে চ্যারিটি ক্লাব অব গোলাপগঞ্জ, ডেফডিল এসোসিয়েশন বিশ্বনাথ, নবউত্থান সিলেট, আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ অংশ নেয়।

আপনার মন্তব্য

আলোচিত