জগন্নাথপুর প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০১৬ ২১:৩০

জগন্নাথপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি কার্যক্রম উদ্বোধন হয়েছে।

উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশার মোহাম্মদপুর বাজারে এ কর্মসূচি উদ্বোধন করেন কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদুল হক, অমৃত হোসেন, সদস্যা জুবেলী বেগম, খাদ্য বান্ধব কর্মসূচির স্থানীয় ডিলার আবু সুফিয়ান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান প্রমুখ।

খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্থানীয় হতদরিদ্র ১৮০টি পরিবারকে প্রতিদিন এক কেজি হিসেবে মাসে ৩০ কেজি চাল প্রদান করা হবে।

উদ্বোধনকালে কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম বলেন, সরকার ভতূর্কি দিয়ে হতদরিদ্র পরিবারের মধ্যে এ কার্যক্রম শুরু করেছে। হতদরিদ্র পরিবারের লোকজনের মধ্যে সুষ্ঠভাবে চাল বিতরণ করতে স্থানীয় ডিলারদের প্রতি তিনি অনুরোধ জানান।

আপনার মন্তব্য

আলোচিত