১৬ অক্টোবর, ২০১৬ ০০:১১
মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদক সম্রাট আলী আকবরের বাড়ীতে মাদক চোরাচালান টাস্কফোর্স অভিযান ঘরের ভেতরে মাটির নিচ থেকে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৬৭ হাজার ৮শ টাকা, ৪টি মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান- বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক এডি মোশারফ হোসেনের নেতৃত্বে শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ও মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিপুল সংখ্যক বিজিবি সদস্য অভিযানে অংশ নেন। এসময় টাস্কফোসের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট আকবর ও তার সহযোগিতা পালিয়ে যায়। গত ৩০ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে নগদ ১ লক্ষ ২২ হাজার ১শ ৮০টাকা, ৬ হাজার ৮শ ইয়াবা, ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২লিটার চোলাই মদ ও ২২টি মোবাইল উদ্ধার করেছিল এ টাস্কফোর্স।
উল্লেখ্য, যে বহুবার মাদক সম্রাট আকবরের বাড়িতে বিজিবি, র্যাব, জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। বিরুদ্ধে থানায় বহু মামলা রয়েছে।
আপনার মন্তব্য