১৬ অক্টোবর, ২০১৬ ২১:১০
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কর নির্ধারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে কর নির্ধারণের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওমীলীগের সহ-সভাপতি আব্দুল মনাফ।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও আওমীলীগ নেতা শফিকুল হক,প্যানেল মেয়র-২ সুহেল আহমদ প্যানেল মেয়র-৩ নার্গিস ইয়াসমিন, পৌর সচিব মোবারক হোসেন, মহিলা কাউন্সিলর আয়রুন নেছা, মিনা রাণী পাল, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, মামুন আহমেদ, তাজিবুর রহমান, দিলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মুন্না, আবাব মিয়া, দীপক গোপ প্রমুখ।
উদ্বোধনকালে পৌর মেয়র আব্দুল মনাফ বলেন, সরকারী সকল কার্যক্রমের সহযোগিতা ও পৌরসভার উন্নয়নের স্বার্থে পৌর কর পরিশোধ করা অত্যান্ত জরুরী। এবং যথাসময়ে কর পরিশোধ করলে দেশের অর্থনীতির সচল থাকবে। তাই দেশের ও জগন্নাথপুর পৌরসভার অর্থনীতিকে সচল রাখতে পৌরবাসীকে পৌর কর পরিশোধের জন্য অনুরোধ জানান।
আপনার মন্তব্য