১৭ অক্টোবর, ২০১৬ ১৫:১১
নবীগঞ্জে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এই দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর বাজারে মোঃ মুকিদ মিয়ার মালিকানাধীন আল- মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক রং সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে আইসক্রিম তৈরি করে আসছিল। অভিযোগ পেয়ে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফ্যাক্টরির মালিকে ১০হাজার টাকা জরিমানা নগদ আদায় করা হয়।
আপনার মন্তব্য