১৭ অক্টোবর, ২০১৬ ২২:২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের এক অভিযানে গাফলা খেলা থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে জগন্নাথপুর পৌর এলাকার কামাল কমিউনিটি সেন্টার থেকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই মো. শাহ জামাল ও মো. আবুল হোসেনের যৌথ নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জগন্নাথপুর থানা এলাকার সোনাতন পুর গ্রামের মৃত ইউছুব আলীর ছেলে আছাব আলী (৪৯), হবিবপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত মছব্বির মিয়ার ছেলে সামছুল (৪২), পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত সজিদ আলীর পুত্র হরূপ মিয়া (২৫), মৃত জফর উল্লাহর ছেলে জুয়েল আহমদ (২৭), মৃত আলতাব মিয়ার ছেলে আজিম উদ্দিন (৫০), আব্দুস সোবহানের পুত্র লিটন মিয়া (৩০), হবিবপুর দক্ষিণপাড়ার মৃত দুলু মিয়ার ছেলে তোরণ মিয়া (৪৫)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন বলে জানান জগন্নাথপুর থানার এএসআই মো. শাহ্ জামান।
আপনার মন্তব্য