মাধবপুর প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০১৬ ১৫:০৭

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ট্রাক্টর চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম জমির আলী। তিনি মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, মোটর সাইকেল আরোহী জমির আলী মাধবপুরে যাবার পথে ইটবাহী ট্রাক্টর চাপার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।  

আপনার মন্তব্য

আলোচিত