২৯ অক্টোবর, ২০১৬ ১৪:১৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- শনিবার ভোর রাতে দিকে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান মাদক উদ্ধার করেন।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
আপনার মন্তব্য