২৯ অক্টোবর, ২০১৬ ১৪:৩২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের সালাউদ্দিন আহমেদ আলফি মিয়ার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় একদল মুখোশধারী ডাকাত বাড়ির চৌকিদারকে বেঁধে পেছনের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের তিনটি দরজা ভেঙ্গে গৃহকর্তা আলফি মিয়ার কক্ষে প্রবেশ করে তাঁকে মারধর করতে উদ্যত হলে তিনি দ্রুত বাথরুমে ঢুকে তাঁর লাইসেন্স করা বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছুঁড়েন।
এসময় ডাকাতরা দরজা ভেঙ্গে বাথরুমে প্রবেশ করে আলফি মিয়া, তাঁর স্ত্রী ও মেয়েকে জিম্মি করে। অবস্থা বেগতিক দেখে আলফি মিয়া বন্দুক ফেলে স্ত্রী-কন্যাকে রক্ষায় এগিয়ে গেলে ডাকাতরা আলফি মিয়ার বাম পায়ে আঘাত করে। আঘাতের ফলে তাঁর বাম পা ভেঙ্গে যায়।
ডাকাতরা ওই বাসা থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেটসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
আহত আলফি মিয়া বর্তমানে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আপনার মন্তব্য