২৯ অক্টোবর, ২০১৬ ১৬:৪৩
নানা জল্পনা কল্পনার পর অবশেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে ঠাঁই পেলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
শনিবার ঘোষিত আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন কামরান।
এবার আওয়ামী লীগের কাউন্সিল আগে থেকেই কামরান কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেতে পারেন বলে সিলেটে আলোচনা চলছিলো। তবে প্রথম দুই দফায় ঘোষিত আংশিক কমিটিতে কামরানের নাম না দেখে তাঁর অনুসারীরা কিছুটা হতাশ হয়ে পড়েন। অবশেষে শনিবার পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে দেখা যায় কামরানের নাম।
কামরান ছাড়াও আওয়ামী লীগের নতুন কমিটিতে সদস্য হয়েছেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।
এর আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সিলেটের নুরুল ইসলাম নাহিদকে সভাপতিমণ্ডলীর সদস্য এবং এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
আর উপদেষ্টা পরিষদের কমিটিতে সিলেটের নেতাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সুরঞ্জিত সেনগুপ্ত ও সৈয়দ আবু নছর।
আপনার মন্তব্য