২৯ অক্টোবর, ২০১৬ ১৭:৩৭
হবিগঞ্জের নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬ লক্ষ টাকা দামের একটি প্রাইভেট কার।
শনিবার (২৯ অক্টোবর) ভোর ৪ টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের খন্দকার বাড়িতে সাবেক ইউপি সদস্য খন্দকার আক্তার মিয়ার বাড়ির উঠানে রাখা খন্দকার আমিনের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১১-১০১২) আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, আগুন দেখে ঘুম থেকে উঠে এগিয়ে এসে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন। ততক্ষনে সম্পূর্ণ গাড়িটি আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ি পুলিশের এ এস আই সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর বনগাঁও গ্রামের ছালিক মিয়ার মার্কেটের একটি দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মার্কেটে রাখা ৩টি মোটর সাইকেল, ৬০ মন ধান, চল্লিশ হাজার টাকার ঔষধও আরো গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। বনগাঁও গ্রামে একের পর এক আগুন দেয়ার ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।
আপনার মন্তব্য