কুলাউড়া প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০১৬ ১৮:০৫

প্রয়াত সাংবাদিক চয়ন জামান স্মরণে কুলাউড়ায় শোকসভা

কবি, লেখক, দৈনিক যুগভেরী’র স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সাহিত্য সম্পাদক সাংবাদিক চয়ন জামান স্মরণে কুলাউড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুলাউড়ার সংলাপ পত্রিকার কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং দৈনিক সকালের খবরের প্রতিনিধি সাইদুল হাসান সিপনের পরিচালনায় শোক প্রকাশ করে বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক চয়ন জামানের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এটিএম নাইমুজ্জামান চৌধুরী, কুলাউড়ার সংলাপের উপদেষ্টা ও কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল, উপদেষ্টা রাধেশ্যাম রায় চন্দন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক,  কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মানবাধিকার কমিশন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক এনামুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হক, পৃথিমপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, লাল ইশতেহারের সাবেক সভাপতি কবি ভানু পুরকায়স্থ, হাছনা-মমতাজ ফাউন্ডেশনের সভাপতি এএফএম ফৌজি চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরে আলম লাল, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি ও সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, প্রভাষক খালিক উদ্দিন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, মানবঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, সংলাপের সমন্বয়কারী প্রভাষক মইনুল ইসলাম সবুজ, স্পোর্টস রিপোর্টার ও এনসি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোহেল আহমদ, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজিব সারওয়ার রনি, মুক্তস্কাউট গ্রুপের সভাপতি মুর্শেদ আলম প্রমুখ।

সভার শুরুতে প্রয়াত চয়ন জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। শোকসভা শেষে রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংলাপের কম্পিউটার বিভাগের প্রধান ও থানা মসজিদের ইমাম হাফিজ মাও. মোঃ আব্দুস ছালাম।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল কাদির, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি আব্দুল কুদ্দুস, এপেক্স ক্লাব মৌলভীবাজার এর সভাপতি ডা. হেমন্ত পাল, সাধারণ সম্পাদক শফিউল আলম সৌরভ, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, প্রভাষক রাজেশ্বর সিংহ, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস শহীদ মাখন, সোনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, কুলাউড়ার ডাকের বার্তা সম্পাদক এম মছব্বির আলী, সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম এর কুলাউড়া প্রতিনিধি ও সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, কুলাউড়া সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, সংলাপের সমন্বয়কারি আব্দুল মুক্তাদির, দি বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, জুড়ী প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক এম রাজু আহমদ, সাংবাদিক সাইফুল আলম সুমন, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, সংবাদ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, আবু সায়হাম রুমেল, নাজমুল বারী সোহেল, মুক্ত স্কাউটের সম্পাদক সামছুদ্দিন বাবু, যুবলীগ নেতা গোলজার হোসেন উজ্জল, হাকালুকি'র বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, ইউনাইটেড রয়েলস ক্লাবের সভাপতি মাহফুজ শাকিল, মোফাজ্জল হোসেন লিটন, নতুনদিন প্রতিনিধি ও সংলাপের সার্কুলেশন ম্যানেজার সুমন আহমদ, সংলাপ রিপোর্টার তৌসিফ চৌধুরী, সাব্বির হোসেন চৌধুরী, এম এ কাইয়ুম, ইউসুফ আহমদ ইমন, সাংবাদকর্মী শাকিল সিদ্দিকী খালেদ, কাওছার আহমদ মুন্না, আমিনুল ইসলাম দিদার, জামাল উদ্দিন চৌধুরী, দিদার চৌধুরী ও ফয়ছল আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত