বিশ্বনাথ প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০১৬ ১৮:২৭

‘বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের উন্নয়নে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই’

যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আ’লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান ও সাউথ লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান সিলেট জেলা, মহানগর ও বিশ্বনাথ আ’লীগ ও সহযোগী সংগঠনের নোতারা।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংবর্ধনার পর মোটর শোভাযাত্রা সহকারে নেতাদ্বয়কে বিশ্বনাথের পশ্চিম নোয়াগাঁওয়ে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দশঘর ইউনিয়ন আ’লীগের ব্যানারে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আ’লীগের সহ-সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল হান্নান এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাউথ লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবীদ সাইফুল ইসলাম রানা।

তারা বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির দ্বারা দেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।

তারা আগামী সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকার কান্ডারী করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। তারা বলেন, তাছাড়া সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) নির্বাচনী এলাকার মা, মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই। তাই বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্টজন খ্যাত এই নেতার হাতকে শক্তিশালী করতে আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী এবং এলাকার সর্বসাধারনের প্রতি আহবান জানান তারা।

প্রাক্তন ইউপি মেম্বার প্রবীন মুরুব্বি তাজ উল্লাহর সভাপতিত্বে ও হযরত শাহজালাল (র) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানের উপস্থাপনায় পৃথক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আ’লীগ নেতা ও দেওকলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, আ’লীগ নেতা এএইচএম ফিরোজ আলী, সমর কুমার দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কান্তি দাশ, জেলা ছাত্রলীগ নেতা আলমগীর কবির, লোকমান আহমদ তালুকদার ও পার্থসারথী দাশ পাপ্পু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নাজির হোসেন লাহিন, শামছুর রহমান, শাহাদাত হোসেন, তায়েফ হোসাইন, শামছুজ্জামান জামান, জালাল উদ্দিন, সিরাজুল হুসাইন, আশরাফ উদ্দিন, শ্রাবণ আচার্য্য, নাজমুল ইসলাম, খোকন, মোস্তাকিম, মাজেদ, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা রুহেল খান, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন, দিলাল আহমদ, জিয়াবুল হক, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা আতিক আহমদ, মনসুর আহমদ, আবু সালেক, আব্দুর রহমান শান্ত, মো: শাহজাহান, আফরোজ আলী, মো: সুজন মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত