২৯ অক্টোবর, ২০১৬ ১৮:৫২
মৌলভীবাজারের বড়লেখায় এক কন্যা শিশু (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চা বাগানে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।
শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ জাহাঙ্গীর মিয়া (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীর শাহবাজপুর চা-বাগান এলাকার নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে জাহাঙ্গীর মিয়া শিশুটিকে ধর্ষণ করে।
শুক্রবার রাতেই শিশুটির বাবা জাহাঙ্গীরকে আসামি করে বড়লেখা থানায় মামলা (নং-২৫) করেন। পরে পুলিশ জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ধর্ষণ ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় বলেন, "মামলায় আসামি একজনই ছিল। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।"
আপনার মন্তব্য