৩০ অক্টোবর, ২০১৬ ২১:১১
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মিটন মিয়া (১৮)। তিনি বিশ্বনাথ থানার নয়া সৎপুর গ্রামের আফিজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) রাতে টহলরত অবস্থায় জগন্নাথপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এস.আই) আব্দুস সালাম পৌর এলাকার ভবের বাজার থেকে মিটন মিয়াকে আটক করেন। আটকের পর তার দেহ তল্লাশি করে ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক(এস.আই) আব্দুস সালাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবককে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য