রাজনগর সংবাদদাতা

০১ নভেম্বর, ২০১৬ ১১:৩১

রাজনগরে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেছেন, "আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের মহলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।"

ওসি জানান,  হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী। তাঁরা হলেন রাজনগর উপজেলার প্রেমনগর এলাকার আলম মিয়া (৪০), জুড়ী উপজেলার কুশাইল এলাকার আজাদ মিয়া (৪৫) ও অটোরিকশার চালক শাহীন আহমদ (২৫)।

আহত দুজন হলেন আবদুল আলী (৪৫) ও কয়েস মিয়া (৩০)। তাঁদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ পাঠানো হয়েছে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে।

দুর্ঘটনার জন্য স্থানীয়রা প্রাইভেটকারের চালককে দায়ি করেছেন তবে সেই চালক ঘটনার পর পরই পালিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত