শ্রীমঙ্গল প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৬ ১৮:১৪

শ্রীমঙ্গলে আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সমাবেশ

মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে চুরি-ডাকাতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সকল শ্রেণি ও পেশাজীবী মানুষের অংশগ্রহণে সচেতন শ্রীমঙ্গলবাসীর ব্যানারে আজ মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে ০১.০০ ঘটিকায় শহরের চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে সচেতন শ্রীমঙ্গলবাসী শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রতিদিনই কোন না কোন বাসা বাড়িতে চুরি ডাকাতি হচ্ছে এবং ঘরে ঢুকে নির্যাতন করছে। এ থেকে শ্রীমঙ্গলবাসী মুক্তি চায়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ ইসমাইল মাহমুদ সহ মুছাব্বীর আলী মুন্না, অনুজ কান্তি দাস, আবজার বাবলা, আক্তার হোসেন আক্তার, নিতেশ সুত্রধর নিতু প্রমুখ ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

আলোচিত