মাধবপুর প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৬ ২১:২১

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ওয়াহিদ মিয়া (৪০)। তিনি উপজেলার পিয়াম গ্রামের মোহন মিয়ার পুত্র।

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৪৬২৭) ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওয়াহিদ নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত