০২ নভেম্বর, ২০১৬ ১৬:৪৬
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত থেকেছে ২৬৯৯ জন শিক্ষার্থী। তবে এদিন কেউ বহিষ্কার হয়নি।
বুধবার (২ নভেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল ইসলাম এ তথ্য জানান।
প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৬৫০ জন শিক্ষার্থী। প্রথম দিনের অনুপস্থিতির তুলনায় দ্বিতীয় দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৯ জন।
তিনি বলেন, মোট এক লাখ ৩২ হাজার ৯শ’ ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষার্থী ছিল এক লাখ ২৭ হাজার ৮শ’ ৮০ শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৫ হাজার ১শ’ ৮১ শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষায় আগের বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে তিন হাজার ৭শ’ ৪৪ জন। কেন্দ্র বেড়েছে পাঁচটি এবং স্কুল বেড়েছে ১৩৫টি। এবার সিলেট বোর্ডে ১২৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মন্তব্য