নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০১৬ ০০:০৬

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে আলোক প্রজ্জ্বলন আজ

দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাসা-বাড়িতে হামলা ও লুটাপাটের প্রতিবাদে সিলেট নগরীতে ‌'শত হাতে আলোক প্রজ্জ্বলন' নামে একটি কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মোর্চা আয়োজিত এই কর্মসূচী বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
 
আলোয়াজকরা জানান, কালীপূজা ও দিপাবলীর উৎসবের আলো আঁধারে ঢেকে দিয়েছে ব্রাম্মনবাড়িয়া, মাধবপুর ও ছাতকে সংঘটিত সাম্প্রদায়িক হামলায়। আলোকিত উৎসবপ্রাঙ্গণ পরিনত হয় বিভীষিকার অন্ধকারে। আলো দিয়ে এই অন্ধকারকে দূর করার প্রত্যয়ে 'সাম্প্রদায়িকতা ও মৌলবাদ রুখতে শত হাতে আলোক প্রজ্বলন'কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচী থেকে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও এধরণের হামলা প্রতিরোধে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত