সিলেটটুডে ডেস্ক

০৩ নভেম্বর, ২০১৬ ১৫:২০

ওয়াহিদ হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৪

সিলেটের বিয়ানীবাজারে আব্দুল ওয়াহিদ (১৮) হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) দিবাগত রাতে নিহতের বাবা আব্দুল মান্নান ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৩৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার পরই অভিযান চালিয়ে ওই ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া পাতারিয়া গ্রামের রেজাউল করিম, রাসেল আহমদ, আতিকুর রহমান ও রাজু আহমদ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ওয়াহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

উল্লেখ্য, সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে কয়েকজন যুবক আব্দুল ওয়াহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।  এরপর রাতে বাড়ি ফেরেননি ওয়াহিদ।

পরদিন সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাতারিপাড়া হাওরে ধানখেত থেকে তার  মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত