০৩ নভেম্বর, ২০১৬ ১৬:৫৯
জেলহত্যা দিবস উপলক্ষে সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাদ জোহর হযরত শাহজালাল (রঃ) এর মাজার মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অধ্যাপক জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য