বড়লেখা প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০১৬ ১৯:০৩

বড়লেখায় জেল হত্যা দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেল হত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবস। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর দুপুর ১২টায় পৌর শহরে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালী পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর জেহীন সিদ্দীকী, আব্দুল মালিক জুনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদুর রহমান শিপলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত