মাধবপুর প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০১৬ ২১:৩৯

মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হেলাল মিয়া (৩৬) কে গ্রেপ্তার করেছে।

গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বুল্লা এলাকায় অভিযান চালিয়ে বুল্লা গ্রামের জলফু মিয়ার ছেলে হেলাল মিয়াকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, একটি চুরির মামলায় তার ৬ মাসের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে চুরি ,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত