০৩ নভেম্বর, ২০১৬ ২২:৩১
শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিদ্দিক আহমদ
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ’লীগের সহ-সভাপতি হরমুজ আলী।
শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, প্রবাসী আ’লীগ নেতা আসম তাহিদ, উপজেলা আ’লীগ নেতা আনফর উল্লাহ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে দিপাল, মিরপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক বাবুল আহমদ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল গফুর, রাণীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী সুন্দর আলী, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কলমধর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান, এমাদ আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, মাস্টার সুজিত কুমার দেব, মিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শিশু মিয়া, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, আজমল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিত, নাসির আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ, পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ প্রমূখ।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য