বিশ্বনাথ প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০১৬ ১৯:৩৩

ফতুল্লায় নিখোঁজ হওয়া স্কুল ছাত্র বিশ্বনাথে উদ্ধার

নারায়নগঞ্জের ফতুল্লায় নিখাঁজ হওয়া স্কুল ছাত্র মাহফুজুল হক সিয়ামকে (১৬) উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে ফতুল্লাহ থানার পূর্ব লামাপাড়া নয়মাটি গ্রামের অবসরপ্রপ্ত শিক্ষক এবিএম আব্দুল হকের ছেলে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্বনাথ উপজেলার বাওনপুর এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় থানা পুলিশের এসআই কল্লোল গোস্বামী, এএসআই বিনয় চক্রবর্তি ও নুরুল ইসলামসহ একদল পুলিশ তাকে উদ্ধার করে।

শুক্রবার নিখাঁজ হওয়া এই ছাত্রকে তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, নারায়নগঞ্জের আইইটি গভমেন্ট কলেজের ১০ম শ্রেনীর ছাত্র সিয়াম গত ১ নভেম্বর মঙ্গলবার প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফিরেনি। খোঁজাখুজির পর ২নভেম্বর বুধবার সন্ধ্যায় তার বাবা ফতুল্লাহ থানায় একটি নিখাঁজ ডায়রী করেন, (জিডি নং ১০৫)। এরই প্রেক্ষিতে বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং তার পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করেন।

বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম পিপিএম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারের পর স্কুলছাত্র মাহফুজুল হক সিয়ামকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত