০৪ নভেম্বর, ২০১৬ ২০:৩০
ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর, হবিগঞ্জের মাধবপুর, মনতলা, সুনামগঞ্জের ছাতক সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা, মুর্তি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবীতে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে ওসমানীনগর বাজারে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওসমানীনগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব, পূজা পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল, সুবোধ দাস, ডিকে জয়ন্ত, ভাস্কর দত্ত, নির্মল দেব, অজিত পাল, সিলেট জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের প্রকাশনা সম্পাদক বিজিত দেব, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, সাধারন সম্পাদক শিমুল দেব, নেপুর গুন, সত্য চক্রবতী, লিটন দেব, দেবাশিষ পাল, নিপ্পন সূত্রধর, সুমন আচার্য্য, রিংকু, সুমন প্রমুখ।
বিশ্বনাথ : ‘ব্রাক্ষণবাড়ীয়ার নাসির নগর, হবিগঞ্জের মানবপুর-মনতলা, সুনামগঞ্জের ছাতক, মৌলভীবাজারের কামালপুরসহ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর হামলা, মুর্তি ভাংচুর এবং বাড়ী-ঘরে হামলা, লুটপাঠ ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় শুক্রবার বাসিয়া সেতুর উপর ‘উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ’র যৌথ উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে’র সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্যরে উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সদস্য নিশি কান্ত পাল, সাবেক সদস্য বিমল চন্দ্র দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর বাবু, সাংগঠনিক সম্পাদক শংকর দাশ শংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, পূজা উদযাপন পরিষদের নেতা রমা কান্ত দে, সুবিনয় মালাকার, করুনা বৈদ্য, জয়ন্ত দাশ, বাদল দে, সুকুমার দাশ, বাদল সুত্রধর, নির্মল সরকার, প্রবীর কান্তি দে পিংকু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মালাকার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দেব, ঐক্য পরিষদ ও উদযাপন পরিষদের নেতা রনধীর দে পানু, কাজল মালাকার, ক্ষিতিশ দাশ, নেপাল দে, বিশ্বজিত দে রিপন, বিজয় চন্দ্র, অজয় দেব, রিংকু দেব, বিভু দেব, পাপু দাশ, ধীরন্ড দেবনাথ, প্রদীপ সুত্রধর, সুশান্ত কর, মিন্টু কর, সুশান্ত বৈদ্য, রুপন দাশ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট : দেশের বিভিন্ন স্থানে মঠ মন্দিরে হামলা, মুর্তি ভাংচুর, বসতবাড়িতে অগ্নি সংযোগ ও লুট পাটের প্রতিবাদে গোয়াইনঘাটে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ এর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ’র সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন বলেন, সারা দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অতর্কিত হামলা বসতবাড়ীতে অগ্নি সংযোগ করে হিন্দু সম্প্রদায়কে তাচ্ছিল্য করে হেয় করা হচ্ছে। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির গির্জায় অতর্কিত হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।
এসময় নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর প্রতি শেখ হাসিনার প্রতি সংখ্যালঘু হিন্দ্র সম্প্রদায়ের উপর নির্যাতন, অগ্নি সংযোগ, মঠ মন্দির ভাংচুরে দৃষ্টি গোচর করার আহ্বান জানান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস‘র সভাপতিত্বে এবং অপু দাস ও সুশীল দে এর পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক সন্তোষ চন্দ, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীর চন্দ্র দে, অলক কান্তি দাস, সুশিল চন্দ, সুশান্ত কুমার দাস, বিধু চন্দ্র চন্দ, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিত্যানন্দ দাস (নিতাই), রনজিত দত্ত, সুকুমার পাল, দিলীপ কুমার দাস, প্রশান্ত কুমার দে (টিপলু), অনুপ কান্তি দে বোধন, গণেশ দে, শ্যামল চন্দ, পলক চন্দ, পলাশ পাল, রিপন দাস প্রমূখ।
অপর দিকে উপস্থিত নেতৃবৃন্দরা ব্রাহ্মণবাড়ীয়ার নাছিরনগর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক প্রভৃতি স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।
দক্ষিণ সুরমা : দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা, মুর্তি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং বিচারের দাবিতে দক্ষিণ সুরমায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) শুক্রবার বিকেলে দক্ষিন সুরমা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে দক্ষিন সুরমা মৌবন মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দক্ষিন সুরমা উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুবল চন্দ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্ত্তী শুভ্র এবং পূজা পরিষদের সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পালের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র-যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি অরুন দেবনাথ সাগর, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, পূজা পরিষদের দক্ষিন সুরমা উপজেলা শাখার সভাপতি মনমোহন দেবনাথ, সাবেক সভাপতি বিজেন দেব, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরিন্দম দাস হাবলু, হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সবুজ বিশ্বাস মেম্বার, পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অর্পন দাস, ছাত্র-যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, কুচাই ইউপি পূজা পরিষদের সভাপতি রাজ কুমার পাল রাজু, মোগলাবাজার ইউপি সভাপতি হাবুল চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মন্ত দাস, সাংগঠনিক সম্পাদক জীবন্ত দাস, তেতলীর সাধারণ সম্পাদক অখিল সরকার, রিপন বৈদ্য, নিখিল মালাকার, পংকজ দেব, পিনাক দেবনাথ, সৈকত দাস পাপ্পু, রাখাল দাস, অসিত দাস, পিন্টু দেবনাথ প্রমুখ।
আপনার মন্তব্য