ওসমানীনগর প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০১৬ ২২:৩৮

ওসমানীনগরে কলেজছাত্রী নিখোঁজ

সিলেটের ওসমানীনগরে মুক্তা রানী নাথ (১৭) নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ মুক্তা উপজেলার সাদীপুর ইউপির বেগমপুর গ্রামের গিরিশ চন্দ্র নাথের মেয়ে ও গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে মুক্তা বাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হবার পর নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজের বড় ভাই পংকজ দেব নাথ বাদী হয়ে শুক্রবার দুপুরে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী (নং-২১৫) করেছেন।

নিখোঁজ মুক্তার ভাই পংকজ জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো মুক্তা কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তাকে না পেয়ে শুক্রবার ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত