সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৬ ০০:৩৮

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সিলেটে সাইকেল মিছিল আজ

সুন্দরবনের পার্শ্ববর্তী রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে আজ শনিবার (৫ নভেম্বর) সিলেটে সাইকেল মিছিল অনুষ্ঠিত হবে।

মিছিলটি বিকাল ৩ টায় ক্বীন ব্রীজ সংলগ্ন সুরমা পাড় থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে মিলিত হবে।

কর্মসূচীর সংগঠকদের পক্ষ থেকে সকল সচেতন নাগরিককে এই যৌক্তিক কর্মসূচীতে যোগ দেওয়ার আহবান জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত