সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৬ ১৮:৫৫

ফের পাথর কোয়ারি খুলে দেয়ার দাবি পরিবহন শ্রমিকদের

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমার বাবনা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় বক্তারা বলেন, শ্রমিকদের স্বার্থে জাফলংসহ বন্ধ থাকা সকল পাথর কোয়ারি ১১ নভেম্বরের মধ্যে খুলে দেওয়া না হলে সিলেট বিভাগ জুড়ে কঠোর কর্মসূচি পালন করা হবে। ট্রাক মালিক সমিতির একাংশের ডাকা ধর্মঘটে সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কোনো সমর্থন নেই।

তারা অহেতুক ডাকা এ ধর্মঘট প্রত্যাখ্যান করেছেন, একই সাথে সিলেট বিভাগে সকল ট্রাক চালকদের গাড়ি চালানোর আহ্বান জানান। বক্তারা বলেন, ভিত্তিহীন একটি ধর্মঘট ডেকে কেন্দ্রীয় শ্রমিক নেতাদের নাম ব্যবহার করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। ঐ ধর্মঘটে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো সমর্থন নেই। তাই সাধারণ মানুষকে এসব ধর্মঘটে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা। সভায় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি গঠন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ঐ প্রস্তুতি কমিটি আগামী ১২ নভেম্বর আরেকটি সভা করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, হবিগঞ্জ জেলা ট্রাক-ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি কাজী মালাই মিয়া, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি হাসমত আলী হাসু, সিলেট জেলা অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক জোটের সভাপতি খলিল খান, কার্যকরী সভাপতি মতছির আলী, সুনামগঞ্জ জেলা ট্রাক-ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদ নূর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজির মিয়া, হবিগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের জহির উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জিত কুমার দে, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহার উদ্দিন, মৌলভীবাজার ট্রাক-ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান ওয়দুদ, সিলেট জেলা অটোটেম্পু ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত