০৫ নভেম্বর, ২০১৬ ১৯:২৭
গানে গানে দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানালো সিলেটের নাট্য সংগঠন নগরনাট। শনিবার বেকেলে ঢোল-হারমোনিয়াম নিয়ে গান গেয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরনাটের সদস্যরা। তাদের সাথে একাত্মতা পোষণ করেন কণ্ঠ মেলান আরো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
গানে গানে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সকলকে সোচ্ছ্বার হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে হামলার সাথে জড়িতদের বিচার দাবি করা হয়।
'গানমিছিল' নামের এই প্রতিবাদী কর্মসূীচীটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্ট ঘুরে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাবেক সভাপতি মনির হেলাল, নিরঞ্জন দে যাদু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, পরিবেশকর্মী আব্দুল করিম কীম, আশরাফুল কবির, নাট্যকর্মী চম্পক সরকার, হুমায়ুন কবির জুয়েল, সুপ্রিয় দেব শান্ত, নগরনাটের সভাপতি অরুপ বাউল প্রমুখ।
গানমিছিলে থিয়েটার মুরারীচাঁদ, দিগন্ত থিয়েটার, প্রতিবেশী থিয়েটারসহ বিভিন্ন নাট্য সংগঠন অংশ নেয়।
আপনার মন্তব্য