০৬ নভেম্বর, ২০১৬ ০৮:০৬
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবীতে সিলেটে সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বিকাল ৪ টায় সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার-নাইওরপুল-শিবগঞ্জ-টিলাগড়-শাহী ঈদগাহ-আম্বরখানা হয়ে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক এড.আনোয়ার হোসেন সুমন, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, উদীচী নেতা ইন্দ্রাণী সেন সম্পা সহ ঢাকা থেকে আগত জাতীয় কমিটির আন্দোলনের সাথে যুক্ত নেতৃবৃন্দ।
সংগঠকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে রামপাল প্রকল্প বাতিলের দাবী জানানো হয়। সমাবেশ শেষে রামপাল প্রকল্পকে রেড কার্ড প্রদর্শন করা হয়।
আপনার মন্তব্য