হবিগঞ্জ প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৬ ১৪:৫৩

হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদীর মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে ফারুক মিয়া (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। মৃত ফারুকের বাড়ি বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

হবিগঞ্জের জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সকালে ফারুক মিয়া গোসল করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ফারুক মিয়া মাদক মামলায় বিচারাধীন আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তার কয়েদী নম্বর ৫৬৮৮১৬।

আপনার মন্তব্য

আলোচিত