মাধবপুর প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০১৬ ১৬:০৯

মাধবপুরে মন্দির ভাংচুরের ঘটনায় আরও ১৫ জন গ্রেফতার

গুজব রটিয়ে মাধবপুরে মন্দির ভাংচুর করার ঘটনায় আরও ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকতাদির হোসেন জানান, সোমবার রাত ভর পুলিশের ৫ টি টিম  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পৌর সভার কৃষ্ণনগর এলাকার  উজ্জল ভুঁইয়া( ২০), দেলোয়ার হোসেন ভুঁইয়া (২৬), কামরুল ভুঁইয়া(২০), বিল্লাল হোসেন সেন্টু(২৮), পূর্ব মাধবপুরের আফজাল মিয়া (২৪), গুচ্ছ গ্রামের সজিব মিয়া(১৯), পূব মাধবপুরের খোরশেদ আলম (৩৫), ছুরুক মিয়া(৪২),সুন্দাদিল গ্রামের দেলেয়ার (২৪) একই গ্রামের ফয়সল (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের মহিউদ্দিন(২০), সিনা ইবনে নুর রনি(২১), মনির হোসেন হৃদয়(১৮), একই উপজেলার কিফাতনগর গ্রামের  আবুল খায়ের (২৫) , হরিপুর গ্রামের আবু হানিফ(২৫) ।

থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, পুলিশ ভিডিও ফুটেজ দেখে ৫ জন সহ ১৫ জন কে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে পুলিশ মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে পৃথক ৪ টি মামলায় ২৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আপনার মন্তব্য

আলোচিত