০৮ নভেম্বর, ২০১৬ ১৬:৫৮
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ ভাটেরা-ফেঞ্চুগঞ্জ রোডের প্রাইভেটকার স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন বরমচাল ইউনিয়নের নন্দনগর গ্রামের হারিছ আলীর ছেলে কামরুল আলী (২০), দক্ষিণ ইসলামাবাদ গ্রামের আবেদ খান (১৮), শরীফপুর ইউনিয়নের হারুন মিয়ার ছেলে হোসেন আহমদ (১৮), জাহাঙ্গীর মিয়ার ছেলে সোহেল মিয়া (২০)।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
আপনার মন্তব্য