০৮ নভেম্বর, ২০১৬ ১৯:৫৭
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার সবকয়টি বসতবাড়িকে ডিজিটাল হোল্ডিং নম্বার প্লেটের আওতায় আনা হয়েছে।
ডিজিটাল হোল্ডিং নম্বার প্লেটের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মনাফ। মঙ্গলবার (৮ নভেম্বর) ডিজিটাল হোল্ডিং নম্বার প্লেটের উদ্বোধন করা হয় পৌর এলাকার হবিবপুর গ্রামে।
উদ্বোধনকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে মেয়র আব্দুল মনাফ বলেন, ‘ডিজিটাল হোল্ডিং নম্বার ব্যবহারের ফলে অতি সহজে প্রত্যেক নাগরিক তাঁর বাড়ীর নম্বার কত তা বলতে পারবে। এমনকি তাঁদের সব ধরনের সেবা পেতে দ্রুতগতিতে সকল কাজ সম্পন্ন করতে পারবেন।’
তিনি আরো বলেন, আমাদের এ লক্ষে পৌঁছাতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তখনই জগন্নাথপুর পৌরসভা একটি মডেল পৌরসভার রুপ ধারণ করবে।
এ সময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর সচিব মোবারক হোসেন, কাউন্সিলর তাজিবুর রহমান, দেলোয়ার হোসাইন, পৌর উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, এসেসর মো. এলাইছ মিয়া ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ পৌর নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পৌর এলাকার ডিজিটাল হোল্ডিং নম্বারের শুভ সূচনা ঘটে পৌর মেয়র আব্দুল মনাফের বাড়ী থেকে এবং তিনি নিজেই নগদ ১শত টাকা দিয়ে এই ডিজিটাল হোল্ডিং নম্বার প্লেটের মূল্য পরিশোধ করেন।
আপনার মন্তব্য