১৩ এপ্রিল, ২০১৫ ১৩:৩৪
সিলেট নগরীর পূর্ব শিবগঞ্জ থেকে হুইস্কিসহ এক নারীকে আটক করেছে র্যাব। রবিবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ সিনামন রেস্টুরেন্টের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক সাজেদা বেগম (২২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল নলজুড়ি গ্রামের মাসুদ রানার স্ত্রী। তার কাছ থেকে ৮ বোতল ডাইরেক্টরস স্পেশাল হুইস্কি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।
আপনার মন্তব্য