০৯ নভেম্বর, ২০১৬ ১৯:৫৪
ছাতকে নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফজর আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফজর আলী জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই নুর মিয়া অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। দুপুরে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য