মাধবপুর প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০১৬ ২১:৫৪

মাধবপুরে মন্দিরে হামলার ঘটনায় ৫ আসামি রিমান্ডে

হবিগঞ্জের মাধবপুরে মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জনকে ১ দিন করে রিমান্ড ও ৩ জনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (৯ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজিদুর রহমান প্রতেক্যের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে হবিগঞ্জ আমলী আদালত-৬ এর বিচারক এ রায় প্রদান করেন।

আসামিদের মধ্যে পৌর শহরের পশ্চিম মাধবপুরে মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহেদ মিয়া (৩৩), সুলতানপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে উসমান গণি (৩৬), সুন্দাদিল গ্রামের আব্দুল গফুরের ছেলে জিলান মিয়া (২৫), সুলতানপুর গ্রামের সৈয়দ ইবাদুর রহমানের ছেলে সৈয়দ মামুন মিয়া (৪২) ও হরিশ্যামা গ্রামের হিরন মিয়ার ছেলে শুক্কুর মিয়ার (৩০) ১ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া কৃষ্ণনগর গ্রামের মহিবুর রহমানে ছেলে ইয়াসিন মিয়া রকিব (২০), সবুজবাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া (২০) ও বারচান্দুরা গ্রামের শাহ গিয়াসউদ্দিনের ছেলে শাহ মনছুরউদ্দিন (২০) কে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর বিকেলে হবিগঞ্জের মাধবপুর বাজারের ঝুলন মন্দির ও কালি মন্দিরে হামলা চালানো হয়। হামলাকারীরা ঝুলন মন্দিরের মূর্তি ভাংচুর ও কালি মন্দিরের গেইট ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতেও হামলা চালানো হয়। 'আহলে সুন্নাতওয়াল জামাত' নামের একটি সংগঠনের প্রতিবাদ সমাবেশের পর এ হামলার ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত