১১ নভেম্বর, ২০১৬ ১৪:৩০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, ধর্মীয় উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সিলেট।
শুক্রবার (১১ নভেম্বর) সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্রাচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত দাশের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগরের সভাপতি অ্যাডভোকেট সুনিল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গঙ্গেঁশ চন্দ্র দাশ, জেলার সাধারণ সম্পাদক অতীন্দ্র দেব, সহ-সভাপতি দুলাল সরকার, নৃপেন্দ্র কুমার দাস, মহানগর শাখার সহ-সভাপতি লিটন রায়, জেলার সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র, সহ-সম্পাদক পান্না লাল ধর, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শান্ত কুমার কর, সদস্য ধ্রুবজ্যোতি দে, মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিপংকর পাল রনী, ছাত্র মহাজোটের সভাপতি রুপন দে, সাধারণ সম্পাদক অনু দে, সরকারী কলেজ ছাত্র মহাজোটের আহবায়ক তনয় বণিক, সদস্য সচিব অচিন্ত পাল, সদস্য দিপ্ত পাল, রাহুল কর, নয়ন দাস, স্বপন দাস, বিক্রম আদিত্ব দাস, জাতীয় হিন্দু মহাজোট ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি অরুন কুমার দেব, সহ-সভাপতি রঙ্গেস দাস, সাধারণসম্পাদক অঞ্জন দে, অর্থ সম্পাদক শংকর সেন, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি নীল মনি ধর, সিনিয়র সহ-সভাপতি প্রসেনজিৎ দত্ত তপু, সাধারণ সম্পাদক প্রদীপ দেব, সাংগঠনিক সম্পাদক সাগর কৃঞ্চ দাস, অর্থ সম্পাদক সিবুল চন্দ্র দাস, সদস্য শ্রীমতি রিতা গুপ্ত প্রমূখ।
মানবন্ধনে বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, নাসিরনগরের সংখ্যালঘুদের পুনর্বাসন করা, প্রাণী সম্পদ মন্ত্রীকে অবিলম্বে বহিস্কার, সংশ্লিষ্ট ওসি ও ইউএনওকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানান।
আপনার মন্তব্য