নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০১৬ ১৬:৩১

ছাতকে অস্ত্রসহ হত্যা ও ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের বিশেষ দল সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজসহ হত্যা ও ডাকাতি মামলার আসামীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। আটককৃত আসামীর নাম মো. শহীদুল ইসলাম সুনাম(২৭)। সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার মৃত তাজির আলী তাজুর পুত্র।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন তার গতিবিধি ও কার্যক্রমের উপর লক্ষ রেখে শুক্রবার রাতে তাঁকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। সুনামের গ্রেপ্তারে কোম্পানীগঞ্জবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামীকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত