১৩ নভেম্বর, ২০১৬ ১৬:৩০
সৈয়দ আবু জাফর আহমদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হওয়ায় কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সকল শ্রেণীপেশার মানুষের সাথে ”শুভেচ্ছা বিনিময়” নামক এক অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (১২ নভেম্বর) বিকাল ৫ টায় এডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে ও এডভোকেট নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সৈয়দ আবু জাফর আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনগুলো হচ্ছে উত্তরণ খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, যুব ইউনিয়ন, উদীচী, ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি, নারীসেল, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সৈয়দ আবু জাফর আহমদ তাঁর বক্তব্যে বলেন, ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনাটি শাসক দল আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই বিভিন্ন শক্তি এই সুযোগ গ্রহণ করে হামলা চালিয়েছে। হামলার পরবর্তী সময়ে ঐ এলাকার মন্ত্রী যে বেসামাল কথা বলেছেন তাতে হামলাকারীদের আরো উৎসাহিত করা হয়েছে, এটি কোনভাবেই সমীচীন হয়নি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে, সরকার এটি আমলে নিয়ে একটি বিহিত ব্যবস্থা নেয়া প্রয়োজন।
শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর জয়েস, আসম সালেহ সোহেল, আব্দুল হামিদ মাহবুব, আকমল হোসেন নিপু, রজত কান্তি গোস্বামী, মাহফুজুর রহমান, আব্দুল খালিক,মঈনুর রহমান মগনু, অপূর্ব ধর এবং মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
আপনার মন্তব্য