নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০১৬ ১১:৪৭

ভাতালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় পুকুরে ডুবে সৌরভ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে ভাতালিয়া মসজিদের সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভাতালিয়ার হেলাল মিয়ার বাড়ির ভাড়াটে ইমরান আহমদের ছেলে সৌরভ রোববার দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে সন্ধান করেও তার খোঁজ পাননি। রাতে সৌরভের খোঁজে ওই এলাকায় মাইকিংও করা হয়েছিল।

আজ সোমবার সকালে মসজিদের সামনের পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

সৌরভের স্বজনরা জানান, সৌরভ সাঁতার জানতো না। গোসল করতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে সে ডুবে গেছে বলে তাদের ধারনা।

আপনার মন্তব্য

আলোচিত